শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১২:২৪ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

পীরগঞ্জে ধর্মান্তরিত তিন মাসের অন্তসত্ত্বা গৃহবধুর চরিত্র হননের চেষ্টায় আপন দুলাভাই

logoমোঃ আনজারুল হক;পীরগঞ্জ,রংপুর থেকেবুধবার, ৩ মার্চ ২০২১, রাত ২:৯ সময় 0291
প্রতিকী ছবি

প্রতিকী ছবি

মোঃ আনজারুল হক;পীরগঞ্জ,রংপুর থেকে
পীরগঞ্জে লম্পট দুলাভাইয়ের কারণে স্বামীর সংসার ও বাবার বাড়ি দু’য়েই হারাতে বসেছে গৃহবধু মমেনা (১৮)। মমেনার স্বামী আসাদুল ইসলাম সমাজপতিদের নিকট বিচার প্রার্থণা করে ঘটনার প্রায় ১ মাসেও বিচার মেলেনি। বরং অভিযুক্ত দুলাভাইয়ের বাড়িতেই গৃহবধু মমেনাকে জিম্মায় রেখেছে সমাজপতিরা। এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের হাজিপুর গ্রামে।
জানা গেছে, একই ইউনিয়নের চক কৃষ্ণপুর গ্রামের রিমি হাসদার কন্যা মমেনা’র সঙ্গে পাশ্ববর্তী হাজিপুর গ্রামের নয়া মিয়ার পুত্র আসাদুল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমকে চির অমর করে রাখতে দেড় বছর পূর্বে আসাদুল ও মমেনা পালিয়ে গিয়ে রংপুর নোটারী পাবলিকে এফিডেফিটের মাধ্যমে বিয়ে করে। আসাদুল শ্রমজীবি হলেও বিয়ের পর দু’জনের সংসার ভালই চলছিল। আসাদুল অধিকাংশ সময় কাজের সন্ধানে এলাকার বাহিরে থাকতো। বর্তমানে তার স্ত্রী মমেনা বেগম ৩ মাসের অন্তসত্তা। এদিকে মমেনার দিকে লোলুপ দৃষ্টি পড়ে আপন দুলাভাই একই গ্রামের নয়া মিয়ার পুত্র আব্দুল সাত্তারের। সাত্তার প্রায়ই শালিকা-দুলাভাইয়ের সম্পর্ককে পুঁজি করে তার বাড়িতে যেত এবং নানাভাবে কুপ্রস্তাব দিত। এরই সূত্র ধরে গত ১ ফেব্রুয়ারী রাতে মমেনার থাকা ঘরের জানালায় দুলাভাই পরিচয় দিয়ে তাকে ডেকে তোলে এবং ফুসলিয়ে বাড়ি সংলগ্ন বাঁশ বাগানে নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। একপর্যায়ে ধস্তাধস্তির শব্দে মমেনার শ্বাশুড়ী ওজুবা বেগম ও সতীন পুত্র রাকিবুল ইসলাম এগিয়ে আসলে লম্পট দুলাভাই সাত্তার পালিয়ে যায়। এ সময় আসাদুল দিনাজপুরের বিরামপুর এলাকায় অবস্থান করছিল। ঘটনার পর থেকে শ্বশুড় বাড়ির লোকজনের অসৌজন্যমূলক আচরণের কারণে স্বামীর বাড়িতে স্থান হয়নি মমেনা বেগমের। মমেনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি আদিবাসী কন্যা। প্রেম করে বিয়ে এবং মুসলমান ধর্ম গ্রহণ করেছি। তাই মা-বাবার সমাজ আমাকে কোনভাবেই আর মেনে নিবেনা। আমার বড় বোন মেরিনাও প্রেম করে সাত্তারকে বিয়ে করে সংসার করছে। কিন্তু সয়তান দুলাভাই সাত্তারের কারণে আজ দু’কুলেই হারাতে বসেছি।
এদিকে ঘটনার একদিন পর সংবাদ পেয়ে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিউর রহমান (বর্তমান অন্যত্রে বদলী) ঘটনাস্থলে গেলে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার হোসেনসহ গ্রাম্য মাতব্বররা সামাজিকভাবে বিচারের আশ্বাস দেন এবং গৃহবধু মমেনাকে জিম্মায় নেন। কিন্তু সমাজপতিরা নানা অজুহাতে দীর্ঘ ১ মাসেও বিচার তো করেইনি বরং উল্টো অভিযুক্ত দুলাভাই সাত্তারের বাড়িতেই মমেনাকে আশ্রয় দেয়া হয়েছে। বাহিরের কোন লোকের সঙ্গে যেন মমেনা কথা বলতে না পারে, সে জন্য অধিকাংশ সময় তাকে ঘরে আটকে রাখা হতো। মমেনার স্বামী আসাদুল কর্মস্থল থেকে ঘটনার দু’দিন পর গ্রামে আসে এবং তার স্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে চাইলে দুলাভাই সাত্তার দেখা করতে দেয়নি। এমনকি মোবাইল ফোনেও যোগাযোগ করতে দেয়নি। মমেনার স্বামী আসাদুল ইসলাম আক্ষেপ করে বলেন, বিচারের জন্য মেম্বার ও সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরেছি কিন্ত তারা বিচার করেনি। সাত্তার সমাজপতিদের নিকট আত্মীয় হেতু সমাজপতিরা শালিস করতে গড়িমশি করছে। তবে বিচার না হওয়া পর্যন্ত অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘরে তুলবেন না বলে সাফ জানিয়েছেন অসহায় আসাদুল ইসলাম।

বিষয়- আইন ও বিচার, অপরাধ, প্রতারণা, সংবাদ সম্মেলন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর